৯ প্রদর্শনী ২০২৩ চারুকলা অনুষদের জয়নুল গ্যালারিতে শুরু হয়েছে শিল্পী রবিউল ইসলামের একক প্রদর্শনী “জলরং যাত্রা।
প্রদর্শনী প্রতিদিন সকাল ১১টা থেকে রাত টা পর্যন্ত খোলা থাকবে। প্রদর্শনী চলবে আগামী ২১ ফেব্রæয়ারি ২০২৩ পর্যন্ত।

৯ প্রদর্শনী ২০২৩ চারুকলা অনুষদের জয়নুল গ্যালারিতে শুরু হয়েছে শিল্পী রবিউল ইসলামের একক প্রদর্শনী “জলরং যাত্রা।
প্রদর্শনী প্রতিদিন সকাল ১১টা থেকে রাত টা পর্যন্ত খোলা থাকবে। প্রদর্শনী চলবে আগামী ২১ ফেব্রæয়ারি ২০২৩ পর্যন্ত।


জয়নুল উৎসব ২০২২
: আজ ২৯ ডিসেম্বর ২০২২ বৃহস্পতিবার সকাল ৯টায় শিল্পাচার্য জয়নুল আবেদিনের ১০৮তম জন্মবার্ষিক উপলক্ষে আয়োজিত চার দিনব্যাপী জয়নুল উৎসবের উদ্বোধন করেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের মাননীয় উপাচার্য অধ্যাপক ড. মো. আখতারুজ্জামান। এদিন সকাল ৯.৫০-এ শিল্পাচার্যের সমাধীতে পুষ্পস্তবক অর্পনের পর বেলুন উড়িয়ে তিনি এ উৎসবের সূচনা করেন। উদ্বোধন অনুষ্ঠানে প্রতিবারের ন্যায় এবারও দুজন শিল্প-শিক্ষাবিদকে জয়নুল সম্মাননা প্রদান করা হয়। সম্মাননা প্রাপ্তরা হচ্ছেন ঢাকা বিশ্বদ্যিালয়ের চারুকলা অনুষদের অধ্যাপক এমদাদুল হক মোঃ মতলুব আলী এবং শিল্পী সহিদ কবীর। এছাড়া একই সাথে গত বছরের (২০২১) সম্মাননা প্রাপ্ত শিল্পী ও শিল্প ইতিহাসবিদ, বিশ্বভারতী বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক আর. শিব কুমার-এর হাতেও সম্মাননা স্মারক তুলে দেয়া হয়।
২৯ ডিসেম্বর ২০২২ বৃহস্পতিবার সকাল ১০টায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ড. মো. আখতারুজ্জামানের সভাপতিত্বে অনুষ্ঠিত এ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি এম.পি। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রো-উপাচার্য (প্রশাসন) অধ্যাপক ড. মুহাম্মদ সামাদ এবং প্রকৌশলী ময়নুল আবেদিন।
সম্মাননা প্রদান অনুষ্ঠান শেষে উদ্বোধন করা হয় লোকশিল্প মেলা যা গতবারের মতো এবছরও বাংলাদেশ লোকশিল্প ফাউন্ডেশনের সাথে যৌথভাবে আয়োজিত হয়।
জয়নুল মেলার মূল অংশে রয়েছে চারুকলা অনুষদের বিভিন্ন বিভাগের ছাত্র-ছাত্রীদের শিল্পকর্ম, যা সর্বসাধারণের জন্য সুলভ মূল্যে বিক্রি করা হয়। তিন দিনের এই মেলা খোলা থাকবে প্রতিদিন বেলা ১১টা থেকে সন্ধ্যা ৭টা পর্যন্ত।

: ১১ ডিসেম্বর ২০২২ রবিবার বেলা ১১টায় চারুকলা অনুষদের ওসমান জামাল মিলনায়তনে অনুষ্ঠিত হলো মার্কিন শিল্প-ইতিহাসবিদ ও আর্ট কিউরেটর মিস ওফেলিয়া লিয়ন-এর ” Art for Tolerance and Education” শীর্ষক বক্তৃতা অনুষ্ঠিত হয়েছে। উক্ত অনুষ্ঠানে অনুষদের সম্মানিত শিক্ষকবৃন্দ ও ছাত্রছাত্রীরা উপস্থিত ছিলেন।

কারুশিল্প বিভাগ ও সিবিআই দ্যা নেদারল্যান্ডস এর যৌথ ডিজাইন ডেভেলপমেন্ট ওয়ার্কশপ অনুষ্ঠিত।
২৩ নভেম্বর ২০২২, বুধবার চারুকলা অনুষদের ওসমান জামাল মিলনায়তনে অনুষ্ঠিত হলো কারুশিল্প বিভাগ ও সিবিআই দ্যা নেদারল্যান্ডস এর যৌথ ডিজাইন ডেভেলপমেন্ট ওয়ার্কশপ। ওয়ার্কশপটি পরিচালনা করেন সিবিআই এর ডিজাইন বিশেষজ্ঞ রেমকো কেম্পার। দিনব্যাপী এ প্রোগ্রামে কারুশিল্প বিভাগের শিক্ষক-শিক্ষার্থী ছাড়াও বিভাগের প্রাক্তন শিক্ষার্থীরা অংশগ্রহণ করেন।

জয়নুল গ্যালারি-২ এ শুরু হয়েছে “বার্জার এ্যাওয়ার্ড ফর ফ্যাকাল্টি অফ ফাইন আর্ট” প্রাপ্ত শিক্ষার্থীদের শিল্পকর্ম প্রদর্শনী
: চারুকলা অনুষদের জয়নুল গ্যালারি-২ এ শুরু হয়েছে “বার্জার এ্যাওয়ার্ড ফর ফ্যাকাল্টি অফ ফাইন আর্ট” প্রাপ্ত শিক্ষার্থীদের সপ্তাহব্যাপী শিল্পকর্ম প্রদর্শনী। ২০ নভেম্বর ২০২২ রবিবার জয়নুল গ্যালারি-২ এ উপস্থিত থেকে এ প্রদর্শনীর উদ্বোধন করেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের মাননীয় প্রো-উপাচার্য (প্রশাসন) অধ্যাপক ড. মুহাম্মদ সামাদ, এ ছাড়াও উপস্থিত ছিলেন চারুকলা অনুষদের ডিন অধ্যাপক নিসার হোসেন, বার্জার পেইন্টস বাংলাদেশ লিঃ এর ব্যবস্থাপনা পরিচালক জনাব রুপালি চৌধুরি, অনুষদের ০৮টি বিভাগের চেয়ারম্যান ও শিক্ষকবৃন্দ। অনুষদের ০৭টি (অঙ্কন ও নির্মাণ বিষয়ক) বিভাগের বিএফএ ২০২০ শিক্ষাবর্ষের সেরা সাতজন শিক্ষার্থীর শিল্পকর্ম নিয়ে সপ্তাহব্যাপী এ প্রদশর্নী শেষ হবে আগামী ২৬ নভেম্বর ২০২২ বৃহস্পতিবার। গ্যালারি প্রতিদিন সকাল ১০ টা থেকে সন্ধ্যা ৬:৪৫ মিনিট পর্যন্ত খোলা থাকবে।