: চারুকলা অনুষদের গবেষণা-প্রকাশনা মেলা আগামী ২৯, ৩০ ও ৩১ ডিসেম্বর ২০২৩ তারিখে অনুষদের জয়নুল গ্যালারিতে অনুষ্ঠিত হবে। উক্ত মেলায় বিভাগসমূহের গবেষণা ও প্রকাশনাসমূহ উপস্থাপিত হবে।
: চারুকলা অনুষদের গবেষণা-প্রকাশনা মেলা আগামী ২৯, ৩০ ও ৩১ ডিসেম্বর ২০২৩ তারিখে অনুষদের জয়নুল গ্যালারিতে অনুষ্ঠিত হবে। উক্ত মেলায় বিভাগসমূহের গবেষণা ও প্রকাশনাসমূহ উপস্থাপিত হবে।


27th September 2023 held Memorandum of Understanding between Design School, Yunnan Arts University, The People’s Republic of China and Faculty of Fine Art, University of Dhaka, The People’s Republic of Bangladesh.

চারুকলা অনুষদের প্রাচ্যকলা বিভাগের অবসরপ্রাপ্ত অধ্যাপক জনাব মু. আবুল হাশেম খান এবং অঙ্কন ও চিত্রায়ণ বিভাগের অবসরপ্রাপ্ত অধ্যাপক জনাব মো. রফিকুন নবীকে সম্প্রতি ঢাকা বিশ্ববিদ্যালয় কর্তৃক প্রফেসর এমেরিটাস হিসেবে নিয়োগ দেয়ায় ০৭ আগস্ট ২০২৩ সোমবার বিকেল ৪.৩০টায় চারুকলা অনুষদের ওসমান জামাল মিলনায়তনে অনুষদের পক্ষ থেকে অধ্যাপকদ্বয়কে সংবর্ধনা প্রদান করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের মাননীয় উপাচার্য অধ্যাপক ড. মো. আখতারুজ্জামান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাননীয় প্রো-উপাচার্য (প্রশাসন) অধ্যাপক ড. মুহাম্মদ সামাদ, মাননীয় প্রো-উপাচার্য (শিক্ষা) অধ্যাপক ড. এ এস এম মাকসুদ কামাল ।

শিল্পাচার্য জয়নুল আবেদিন এর ৪৮ তম মৃতূবার্ষিকীতে শিল্পাচার্যের সমাধিতে পুষ্পস্তবক অর্পণ করেন প্রকৌশলী ময়নুল আবেদিন, চারুকলা অনুষদের ডিন অধ্যাপক নিসার হোসেন, অনুষদের শিক্ষকবৃন্দ ও অন্যান্য সংগঠন ও প্রতিষ্ঠান।

২৯ এপ্রিল শনিবার ঢাকা বিশ্ববিদ্যালয় চারুকলা ইউনিট আন্ডারগ্রাজুয়েট ভর্তি পরীক্ষা ২০২২-২০২৩, অনুষ্ঠিত হয়। এ সময় পরীক্ষার হল পরিদর্শন করেন বিশ্ববিদ্যালয়ের মাননীয় উপাচার্য অধ্যাপক ড. মো. আখতারুজ্জামান।