Uncategorized

ঢাবি-এ ‘বার্ষিক শিল্পকর্ম প্রদর্শনী’র উদ্বোধন

  • Uncategorized
  • Comments Off on ঢাবি-এ ‘বার্ষিক শিল্পকর্ম প্রদর্শনী’র উদ্বোধন

ঢাকা বিশ্ববিদ্যালয় ভাস্কর্য বিভাগের উদ্যোগে ‘বার্ষিক শিল্পকর্ম প্রদর্শনী-২০১৭’-এর উদ্বোধনী অনুষ্ঠান আজ ১ নভেম্বর ২০১৭ বুধবার বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদের জয়নুল গ্যালারীতে অনুষ্ঠিত হয়েছে। বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. আখতারুজ্জামান এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে প্রদর্শনীর উদ্বোধন করেন। এ সময় চারুকলা অনুষদের ডিন অধ্যাপক নিসার হোসেন, ভাস্কর্য বিভাগের চেয়ারম্যান এ এ এম কাওসার হাসানসহ বিভাগের সিনিয়র শিক্ষক ও শিক্ষার্থীবৃন্দ উপস্থিত ছিলেন। প্রদর্শনী চলবে আগামী ৭ নভেম্বর ২০১৭ মঙ্গলবার পর্যন্ত।

ঢাবি চারুকলা অনুষদে ‘জলকেলি’-শীর্ষক দ্বিতীয় যৌথ জলরং চিত্রকর্ম প্রদর্শনী উদ্বোধন

  • Uncategorized
  • Comments Off on ঢাবি চারুকলা অনুষদে ‘জলকেলি’-শীর্ষক দ্বিতীয় যৌথ জলরং চিত্রকর্ম প্রদর্শনী উদ্বোধন

ঢাকা বিশ্ববিদ্যালয় চারুকলা অনুষদের জয়নুল গ্যালারীতে অঙ্কন ও চিত্রায়ণ বিভাগের উদ্যোগে দ্বিতীয় যৌথ জলরং-এর দলগত চিত্রকর্ম প্রদর্শনী ‘জলকেলি’ উদ্বোধন করেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. আখতারুজ্জামান। আজ ২৩ অক্টোবর ২০১৭ সোমবার দুপুরে অনুষদের ডিন অধ্যাপক নিসার হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠিত উক্ত উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন বরেণ্য শিল্পী অধ্যাপক রফিকুন নবী। অনুষ্ঠানে অনুষদের শিক্ষক ও শিক্ষার্থীবৃন্দ উপস্থিত ছিলেন।
প্রধান অতিথির বক্তব্যে উপাচার্র্য অধ্যাপক ড. মো. আখতারুজ্জামান বলেন, শিক্ষার্থীরা একাডেমিক কার্যক্রমের সাথে সাথে যে প্রদর্শনীর আয়োজন করেছে তা ধন্যবাদের দাবীদার। জলরঙে কাজ করার জন্য একইসাথে মেধা ও দক্ষতা খুব জরুরী। জলরং নিয়ে কাজ করতে যতœ ও মনোযোগ দরকার তাই অংশগ্রহনকারী শিল্পীদের আন্তরিক অভিনন্দন জানাই। উপাচার্য আরও বলেন, স্নাতকোত্তর শেষ করে যে ৫জন শিল্পী এই প্রদর্শনীতে অংশ নিয়েছেন তাদের সর্বাঙ্গিক সাফল্য কামনা করি।

উদ্বোধনের পর অংশগ্রহনকারী শিল্পী ও অতিথিদের নিয়ে উপাচার্য প্রদর্শনী ঘুরে দেখেন ।
‘জলকেলি’ প্রদর্শনীতে জয়নুল গ্যালারীতে ঢাকা বিশ্ববিদ্যালয় ও রাজশাহী বিশ্ববিদ্যালয়ের যে ৫জন শিল্পীর শিল্পকর্ম স্থান পেয়েছে তারা হলেন- সুমন কুমার সরকার, শাইক ফায়জুর রহমান, সৈকত হোসেন, অজয় সান্যাল ও শিপ্রা বিশ্বাস।  প্রদর্শনীতে জলরং-এর ৩৫টি চিত্রকর্ম প্রদর্শিত হচ্ছে। প্রদর্শনী আগামী ২৯ অক্টোবর পর্যন্ত সকাল ১১টা থেকে রাত ৮টা পর্যন্ত উন্মুক্ত থাকবে।

জাতীয় নবান্ন উদ্যাপন পর্ষদের উদ্যোগে নবান্ন উৎসবের উদ্বোধনী অনুষ্ঠান অনুষ্ঠিত

  • Uncategorized
  • Comments Off on জাতীয় নবান্ন উদ্যাপন পর্ষদের উদ্যোগে নবান্ন উৎসবের উদ্বোধনী অনুষ্ঠান অনুষ্ঠিত

জাতীয় নবান্ন উদ্যাপন পর্ষদের উদ্যোগে আজ ১৫ নভেম্বর ২০১৭ বুধবার ভোরে ঢাকা বিশ্ববিদ্যালয় চারুকলা অনুষদের বকুলতলায় অনুষ্ঠিত হলো দিনব্যাপী নবান্ন উৎসবের উদ্বোধনী অনুষ্ঠান। অনুষ্ঠানে ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. আখতারুজ্জামান অংশগ্রহণ করেন। (ছবি: ঢাবি জনসংযোগ দফতর)

ঢাবি চারুকলা অনুষদে ‘নব-সৃজনের আলোয়’ শীর্ষক চিত্র প্রদর্শনীর উদ্বোধন

  • Uncategorized
  • Comments Off on ঢাবি চারুকলা অনুষদে ‘নব-সৃজনের আলোয়’ শীর্ষক চিত্র প্রদর্শনীর উদ্বোধন

ঢাকা বিশ্ববিদ্যালয় চারুকলা অনুষদের জয়নুল গ্যালারীতে ৬-দিনব্যাপী ‘নব-সৃজনের আলোয়’ (In The Light of Novelty) শীর্ষক রাশিদা আক্তারের একক চিত্র প্রদর্শনী গত ৮ সেপ্টেম্বর ২০১৭ শুক্রবার বিকেলে উদ্বোধন করা হয়েছে। বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন উপাচার্য ও বিশিষ্ট গণযোগাযোগ বিশেষজ্ঞ অধ্যাপক ড. আ আ ম স আরেফিন সিদ্দিক অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে প্রদর্শনীর উদ্বোধন করেন। বিশেষ অতিথি ছিলেন চারুকলা অনুষদের ডিন অধ্যাপক নিসার হোসেন, সম্মানিত অতিথি হিসেবে ছিলেন অধ্যাপক আবুল বারক আলভী ও ড. বজলুর রশীদ খান। উদ্বোধনী অনুষ্ঠানে চারুকলা অনুষদের শিক্ষকবৃন্দ ছাড়াও বিপুল সংখ্যক শিক্ষার্থী উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে অধ্যাপক ড. আ আ ম স আরেফিন সিদ্দিক বলেন, এই প্রদর্শনীর মধ্য দিয়ে রাশিদা আক্তার তার শিল্পজীবনে যাত্রা শুরু করল। এককভাবে দর্শকের মাঝে নিজেকে উপস্থাপন করল। আমি তাকে অভিনন্দন জানাই। আমি মনে করি এই চিত্র প্রদর্শনীতে তরুল শিল্পী রাশিদা আক্তারের যে শিল্পকর্মগুলো স্থান পেয়েছে সেগুলো নিরলস প্রচেষ্টা ও পরিশ্রমের ফসল। শিল্পকর্মের প্রতি তার আগ্রহ ও ছাপচিত্র মাধ্যমের যথাযথ ব্যববহার তাকে উজ্জ্বল সম্ভাবনার প্রদি এগিয়ে নিয়ে যাবে বলে প্রধান অতিথি আশাবাদ ব্যক্ত করেন।
উদ্বোধন শেষে প্রধান অতিথি চিত্র প্রদর্শনী পরিদর্শন করেন। প্রদর্শনী চলবে আগামী ৮ থেকে ১৩ সেপ্টেম্বর পর্যন্ত।