
কারুশিল্প বিভাগ ও সিবিআই দ্যা নেদারল্যান্ডস এর যৌথ ডিজাইন ডেভেলপমেন্ট ওয়ার্কশপ অনুষ্ঠিত

কারুশিল্প বিভাগ ও সিবিআই দ্যা নেদারল্যান্ডস এর যৌথ ডিজাইন ডেভেলপমেন্ট ওয়ার্কশপ অনুষ্ঠিত।
২৩ নভেম্বর ২০২২, বুধবার চারুকলা অনুষদের ওসমান জামাল মিলনায়তনে অনুষ্ঠিত হলো কারুশিল্প বিভাগ ও সিবিআই দ্যা নেদারল্যান্ডস এর যৌথ ডিজাইন ডেভেলপমেন্ট ওয়ার্কশপ। ওয়ার্কশপটি পরিচালনা করেন সিবিআই এর ডিজাইন বিশেষজ্ঞ রেমকো কেম্পার। দিনব্যাপী এ প্রোগ্রামে কারুশিল্প বিভাগের শিক্ষক-শিক্ষার্থী ছাড়াও বিভাগের প্রাক্তন শিক্ষার্থীরা অংশগ্রহণ করেন।
জয়নুল গ্যালারি-২ এ শুরু হয়েছে “বার্জার এ্যাওয়ার্ড ফর ফ্যাকাল্টি অফ ফাইন আর্ট” প্রাপ্ত শিক্ষার্থীদের শিল্পকর্ম প্রদর্শনী

জয়নুল গ্যালারি-২ এ শুরু হয়েছে “বার্জার এ্যাওয়ার্ড ফর ফ্যাকাল্টি অফ ফাইন আর্ট” প্রাপ্ত শিক্ষার্থীদের শিল্পকর্ম প্রদর্শনী
: চারুকলা অনুষদের জয়নুল গ্যালারি-২ এ শুরু হয়েছে “বার্জার এ্যাওয়ার্ড ফর ফ্যাকাল্টি অফ ফাইন আর্ট” প্রাপ্ত শিক্ষার্থীদের সপ্তাহব্যাপী শিল্পকর্ম প্রদর্শনী। ২০ নভেম্বর ২০২২ রবিবার জয়নুল গ্যালারি-২ এ উপস্থিত থেকে এ প্রদর্শনীর উদ্বোধন করেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের মাননীয় প্রো-উপাচার্য (প্রশাসন) অধ্যাপক ড. মুহাম্মদ সামাদ, এ ছাড়াও উপস্থিত ছিলেন চারুকলা অনুষদের ডিন অধ্যাপক নিসার হোসেন, বার্জার পেইন্টস বাংলাদেশ লিঃ এর ব্যবস্থাপনা পরিচালক জনাব রুপালি চৌধুরি, অনুষদের ০৮টি বিভাগের চেয়ারম্যান ও শিক্ষকবৃন্দ। অনুষদের ০৭টি (অঙ্কন ও নির্মাণ বিষয়ক) বিভাগের বিএফএ ২০২০ শিক্ষাবর্ষের সেরা সাতজন শিক্ষার্থীর শিল্পকর্ম নিয়ে সপ্তাহব্যাপী এ প্রদশর্নী শেষ হবে আগামী ২৬ নভেম্বর ২০২২ বৃহস্পতিবার। গ্যালারি প্রতিদিন সকাল ১০ টা থেকে সন্ধ্যা ৬:৪৫ মিনিট পর্যন্ত খোলা থাকবে।
চারুকলা অনুষদে বার্জার এ্যাওয়ার্ড ফর ফ্যাকাল্টি অফ ফাইন আর্ট প্রদান অনুষ্ঠিত

চারুকলা অনুষদে বার্জার এ্যাওয়ার্ড ফর ফ্যাকাল্টি অফ ফাইন আর্ট প্রদান অনুষ্ঠিত
: ২০ নভেম্বর ২০২২ রবিবার চারুকলা অনুষদের ওসমান জামাল মিলনায়তনে অনুষ্ঠিত হলো বার্জার এ্যাওয়ার্ড ফর ফ্যাকাল্টি অফ ফাইন আর্ট প্রদান অনুষ্ঠান। পুরষ্কার প্রদান অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের মাননীয় প্রো-উপাচার্য (প্রশাসন) অধ্যাপক ড. মুহাম্মদ সামাদ, চারুকলা অনুষদের ডিন অধ্যাপক নিসার হোসেন, বার্জার পেইন্টস বাংলাদেশ লিঃ এর ব্যবস্থাপনা পরিচালক জনাব রুপালি চৌধুরি, অনুষদের ০৮টি বিভাগের চেয়ারম্যান ও শিক্ষকবৃন্দ। অনুষ্ঠান শেষে চারুকলা অনুষদের ০৮টি বিভাগের বিএফএ ২০২০ শিক্ষাবর্ষের সেরা আটজন ছাত্রছাত্রীকে বার্জার এ্যাওয়ার্ড প্রদান করা হয়।
জয়নুল গ্যালারিতে চলছে “বাংলাদেশের রিকশাচিত্র: উৎস অনুপ্রেরণা চর্চা“ শীর্ষক প্রদর্শনী

জয়নুল গ্যালারিতে চলছে “বাংলাদেশের রিকশাচিত্র: উৎস অনুপ্রেরণা চর্চা“ শীর্ষক প্রদর্শনী
২৭ সেপ্টেম্বর ২০২২ মঙ্গলবার সকাল ১০:৩০ টায় চারুকলা অনুষদের জয়নুল গ্যালারিতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের অঙ্কন ও চিত্রায়ণ বিভাগ এবং বাংলাদেশ লোক ও কারুশিল্প ফাউন্ডেশনের যৌথ উদ্যোগে “বাংলাদেশের রিকশাচিত্র: উৎস অনুপ্রেরণা চর্চা“ শীর্ষক প্রদর্শনী শুরু হয়েছে।
জয়নুল গ্যালারিতে আয়োজিত এ প্রদর্শনীর উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের মাননীয় প্রো-ভাইস চ্যান্সেলর (শিক্ষা) অধ্যাপক ড. এস এম মাকসুদ কামাল। এছাড়াও সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ লোক ও কারুশিল্প ফাউন্ডেশনের পরিচালক (অতিরিক্ত দায়িত্ব) জনাব বাবুল মিয়া, জনপ্রশাসন মন্ত্রণালয়ের বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা ড. আহমেদ উল্লাহ এবং চারুকলা অনুষদের ডিন অধ্যাপক নিসার হোসেন ও প্রকৌশলী ময়নুল আবেদিন।
বাংলাদেশ লোক ও কারুশিল্প ফাউন্ডেশনের উদ্যোগে গত ২০২১ সালের ডিসেম্বর মাসে আয়োজিত রিকশা পেইন্টিং ওয়ার্কশপে অংশগ্রহণকারী প্রখ্যাত রিকশা চিত্রকর এবং ছাত্রছাত্রীদের কাজের পাশাপাশি গত শতকের ৭০ দশক থেকে এ পর্যন্ত যেসব চারুশিল্পীরা রিকশাচিত্রের উপাদান নিয়ে নিজ নিজ সৃজনশীল কাজকে সমৃদ্ধ করেছেন তাঁদের কাজসহ মোট ৬৫টি শিল্পকর্ম এ প্রদর্শণীতে স্থান পেয়েছে। প্রদর্শনী চলবে আগামী ০৩ অক্টোবর ২০২২, প্রতিদিন সকাল ১০টা থেকে বিকেল ৪ টা পর্যন্ত।
চারুকলা অনুষদের বিএফএ ১ম বর্ষের ওরিয়েন্টেশন অনুষ্ঠিত

চারুকলা অনুষদের বিএফএ ১ম বর্ষের ওরিয়েন্টেশন অনুষ্ঠিত
: ১লা সেপ্টেম্বর ২০২২ বৃহস্পতিবার সকাল ১১টায় অনুষদের ওসমান জামাল মিলনায়তনে অনুষ্ঠিত হয়েছে ২০২১-২০২২ প্রথম বর্ষ বিএফএ শ্রেণীর শিক্ষার্থীদের ওরিয়েন্টেশন। অনুষ্ঠানে নবাগত ছাত্রছাত্রীসহ অনুষদের ০৮টি বিভাগের সম্মানিত শিক্ষকবৃন্দ, অনুষদের ডিন অধ্যাপক নিসার হোসেন, স্বনামধন্য শিল্পী অধ্যাপক রফিকুন নবী উপস্থিত ছিলেন। অনুষদের ০৮টি বিভাগের নবাগত ছাত্রদের ফুল দিয়ে বরণ করে নেন বিভাগের চেয়ারম্যান মহোদয়গণ।
চারুকলা অনুষদে “অনুভব : নতুন করে” শীর্ষক মানসিক স্বাস্থ্য বিষয়ক বক্তৃতা অনুষ্ঠিত
০৪ আগস্ট ২০২২ বৃহস্পতিবার সকাল ১১.৩০ টায় চারুকলা অনুষদের ওসমান জামাল মিলনায়তনে “অনুভব : নতুন করে” শীর্ষক মানসিক স্বাস্থ্য বিষয়ক একটি বক্তৃতা অনুষ্ঠিত হয়েছে। বক্তৃতা প্রদান করেন চারুকলা অনুষদের সাবেক শিক্ষার্থী আয়েশা জামান। উক্ত অনুষ্ঠানে অনুষদের সম্মানিত শিক্ষকবৃন্দসহ প্রায় শতাধিক ছাত্রছাত্রী উপস্থিত ছিলেন। আয়েশা জামান মার্কিন যুক্তরাষ্ট্র প্রবাসী এবং মানসিক স্বাস্থ্য বিষয়ক বিভিন্ন পরামর্শ প্রদান করে থাকেন।

অধ্যাপক আজিজ শরাফী’র সচিত্র বক্তৃতা প্রদান অনুষ্ঠান।
MY EXPERIENCE IN TEACHING ART IN USA- অধ্যাপক আজিজ শরাফী’র সচিত্র বক্তৃতা প্রদান অনুষ্ঠান।
স্থান: ওসমান জামাল মিলনায়তন, চারুকলা অনুষদ, ঢাকা বিশ্ববিদ্যালয়
সময়: ২৫ জুলাই ২০২২ সোমবার বেলা: ১১টা


