
“My understanding of Curatorial Practices” an audio-visual presentation by Zihan Karim
“My understanding of curatorial practices”
Audio-visual presentation by – Zihan Karim
16 may 2024 Thursday 3.00p.m. 4.00 p.m.
Osman Jamal Auditorium
Faculty of Fine Art
University of Dhaka

চারুকলা অনুষদের জয়নুল গ্যালারিতে “Rise of A Nation” শীর্ষক প্রদর্শনীর উদ্বোধন

: ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদের ৭৫ বছর পূর্তি উপলক্ষ্যে ঢাকা বিশ্ববিদ্যালয় ও দুর্জয় বাংলাদেশ ফাউন্ডেশনের (ডিবিএফ) যৌথ ব্যবস্থাপনায় চারুকলা অনুষদের জয়নুল গ্যালারিতে ““Rise of A Nation”” শীর্ষক প্রদর্শনীর উদ্বোধন করা হয়েছে। শিল্পী জিহান করিম-এর কিউরেট করা এই প্রদর্শনীতে বিশ্ববিখ্যাত ভারতীয় ফটোগ্রাফার রঘু রায়-এর তোলা ১৯৭১ সালের মুক্তিযুদ্ধ চলাকালীন ছবি তুলে ধরা হয়েছে। রঘু রায় সম্মানিত ম্যাগনাম ফটোস-এর সদস্য। তিনি ১৯৭১ সালে মুক্তিবাহিনী এবং ভারতীয় বাহিনীর সাথে অক্লান্তভাবে হেঁটে যুদ্ধক্ষেত্রে প্রবেশ করেন এবং অসংখ্য চিত্রধারণ করেন। এখানে প্রদর্শিত বেশিরভাগ ছবি তাঁর অপ্রকাশিত। ছবিগুলো সেই ঐতিহাসিক সময়ের একটি মর্মস্পর্শী বর্ণনা প্রদান করে। রায়-এর তোলা অসাধারণ ছবিগুলো বাংলাদেশের স্বাধীনতা সংগ্রামের একটি মূল্যবান ফটোগ্রাফিক রেকর্ড, আর এর জন্যই তিনি ১৯৭১ সালে ভারত সরকার কর্তৃক পদ্মশ্রী পুরষ্কার পান।
বাংলাদেশের মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী জনাব আ.ক.ম. মোজাম্মেল হক, রবিবার, ৫ই মে, ২০২৪, সকাল ১১টায় প্রদর্শনীটির উদ্বোধন করেছেন। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মুক্তিযুদ্ধ জাদুঘরের প্রতিষ্ঠাতা ট্রাস্টি ড. সারওয়ার আলী, এশিয়ান ইউনিভার্সিটি ফর উইমেনের মাননীয় উপাচার্য ড. রুবানা হক, স্কয়ার গ্রুপের পরিচালক জনাব অঞ্জন চৌধুরী এবং দুর্জয় বাংলাদেশ ফাউন্ডেশন (ডিবিএফ)এর প্রতিষ্ঠাতা জনাব দুর্জয় রহমান। অনুষ্ঠানে সভাপতিত্ব করেছেন মুক্তিযোদ্ধা ও সংস্কৃতিজন নাসিরুদ্দীন ইউসুফ বাচ্চু। স্বাগত বক্তব্য প্রদান করেছেন চারুকলা অনুষদের ডিন অধ্যাপক নিসার হোসেন।
প্রদর্শনীটি চলবে আগামী ১৯ মে ২০২৪, প্রতিদিন সকাল ১১টা থেকে রাত ৮ টা পর্যন্ত।
জয়নুল উৎসব ২০২৩ ও চারুকলার ৭৫ বছর পূর্তি অনুষ্ঠিত
জয়নুল উৎসব ২০২৩ ও চারুকলার ৭৫ বছর পূর্তি অনুষ্ঠিত
: বাংলাদেশের আধুনিক শিল্পকলার পথিকৃৎ শিল্পাচার্য জয়নুল আবেদিনের ১০৯তম জন্মবার্ষিক উপলক্ষে ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদ আয়োজিত জয়নুল উৎসব ২০২৩ ও চারুকলার ৭৫ বছর পূর্তি অনুষ্ঠান নানা আয়োজনে পালিত হলো। উৎসবের মূল আকর্ষণ ছিলো ৩দিনব্যাপী জয়নুল মেলা, জয়নুল সম্মাননা প্রদান অনুষ্ঠান এবং দিনব্যাপী শিল্পীদের পুর্নমিলনী ও সাংস্কৃতিক অনুষ্ঠান, জয়নুল স্মারক বক্তৃতা ও বিশেষ সেমিনার।
২৯ ডিসেম্বর সকাল ৯.৩০টা থেকে দেশের বিভিন্ন প্রতিষ্ঠান ও জয়নুল অনুরাগীগণ শিল্পাচার্যের সমাধীতে পুষ্পার্ঘ্য নিবেদন করার মধ্যে দিয়ে এই উৎসবের শুরু হয়। সকাল ১০টায় বকুল তলায় উৎসবের উদ্বোধন করেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের মাননীয় উপাচার্য ড. এ এস এম মাকসুদ কামাল। অনুষ্ঠানে দুজন বরেণ্য শিল্পীকে জয়নুল সম্মাননা প্রদান করা হয় এবং চারুকলার বার্ষিক প্রদর্শনীতে সর্বশ্রেষ্ঠ কাজের জন্য একজন ছাত্রকে জয়নুল পদক দেওয়া হয়। সকাল ১১টায় বাংলাদেশ লোক ও কারুশিল্প ফাউন্ডেশনের সহযোগিতায় শুরু হয় জয়নুল মেলা ও লোকশিল্প মেলা। এছাড়া ৩০ ডিসেম্বর সকাল ১১টায় অনুষ্ঠিত হয় জয়নুল স্মারক বক্তৃতা। বক্তৃতা প্রদান করেন বিশিষ্ট কলাতাত্ত্বিক অধ্যাপক আবুল মনসুর এবং অপরাহ্ন ২.৩০ এ শুরু হয় চারুকলা ৭৫ বছর পূর্তির বিশেষ সেমিনার। দূর্জয় ফাউন্ডেশনের সহযোগিতায় আয়োজিত এ সেমিনাররে মূল প্রবন্ধ পড়েন শিল্প গবেষক সম্পূর্ণা চক্রবর্তী। আলোচনা করেন অধ্যাপক ড. সৈয়দ আজিজুল হক।
।

ভিডিও দেখতে: https://youtu.be/pfrSGaBA8w8
চারুকলার ৭৫ বছর উপলক্ষে আয়োজিত বিশেষ প্রদর্শনীর উদ্বোধন
:চারুকলার ৭৫ বছর পূর্তি উপলক্ষে আয়োজিত বিশেষ প্রদর্শনীর উদ্বোধন অনুষদের ওসমান জামাল মিলনায়তনে অনুষ্ঠিত হয়েছে। উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের মাননীয় উপাচার্য অধ্যাপক ড. এ এস এম মাকসুদ কামাল। বক্তব্য রাখেন ইমেরিটাস অধ্যাপক রফিকুন নবী, অধ্যাপক আবুল বারক আলভী, শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক অধ্যাপক জিনাত হুদা এবং চারুকলা অনুষদের ডিন অধ্যাপক নিসার হোসেন। উপস্থিত ছিলেন চারুকলার সকল বিভাগের শিক্ষক, শিক্ষার্থী ও অতিথিবৃন্দ।
অনুষদের জয়নুল গ্যালারিতে শিক্ষকবৃন্দের শিল্পকর্মের বিশেষ প্রদর্শনীসহ বিভাগের ভবনসমূহে আটটি বিভাগের প্রদর্শনী উদ্বোধন করা হয়। প্রদর্শনী চলবে ২০ ডিসেম্বর ২০২৩ তারিখ থেকে ৩১ ডিসেম্বর ২০২৩ পর্যন্ত। প্রদর্শনী সকাল ১১টা থেকে সন্ধ্যা ৭ টা পর্যন্ত খোলা থাকবে।
ভিডিও: https://www.youtube.com/watch?v=b6WBloLhZII

















