‘Ghanaghata-2’ held at Dhaka University’s Fine Art during monsoon
শুক্রবার, ১৭ জুলাই ২০২৬
বর্ষার আবহ, রবীন্দ্রসংগীতের সুর আর শত শত নৃত্যশিল্পীর প্রাণবন্ত পরিবেশনায় মুখর হয়ে ওঠে ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদের বকুলতলা। শুক্রবার সকাল ১১টা থেকে দুপুর সাড়ে ১২টা পর্যন্ত অনুষ্ঠিত হয় বর্ষাবরণ নৃত্যানুষ্ঠান ‘ঘনঘটা ২’
আর্থি আহমেদ ড্যান্স একাডেমি ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদের যৌথ আয়োজনে অনুষ্ঠিত এ উৎসবে ৩ থেকে ৭০ বছর বয়সী ৩০০-এর বেশি নৃত্যশিল্পী অংশ নেন। শিশু থেকে প্রবীণ—বিভিন্ন বয়স ও পেশার অংশগ্রহণকারীদের উপস্থিতিতে বকুলতলা পরিণত হয় এক প্রাণবন্ত সাংস্কৃতিক মিলনমেলায়।
অনুষ্ঠানে রবীন্দ্রনাথ ঠাকুর, কাজী নজরুল ইসলাম এবং বাংলার লোক ঐতিহ্যভিত্তিক ১৬টি নৃত্য পরিবেশনা উপস্থাপন করা হয়। খোলা আকাশের নিচে বর্ষার আবহে একের পর এক পরিবেশনায় মুগ্ধ হন উপস্থিত দর্শকেরা।


