Uncategorized

জয়নুল উৎসব ২০২২

জয়নুল উৎসব ২০২২

: আজ ২৯ ডিসেম্বর ২০২২ বৃহস্পতিবার সকাল ৯টায় শিল্পাচার্য জয়নুল আবেদিনের ১০৮তম জন্মবার্ষিক উপলক্ষে আয়োজিত চার দিনব্যাপী জয়নুল উৎসবের উদ্বোধন করেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের মাননীয় উপাচার্য অধ্যাপক ড. মো. আখতারুজ্জামান। এদিন সকাল ৯.৫০-এ শিল্পাচার্যের সমাধীতে পুষ্পস্তবক অর্পনের পর বেলুন উড়িয়ে তিনি এ উৎসবের সূচনা করেন। উদ্বোধন অনুষ্ঠানে প্রতিবারের ন্যায় এবারও দুজন শিল্প-শিক্ষাবিদকে জয়নুল সম্মাননা প্রদান করা হয়। সম্মাননা প্রাপ্তরা হচ্ছেন ঢাকা বিশ্বদ্যিালয়ের চারুকলা অনুষদের অধ্যাপক এমদাদুল হক মোঃ মতলুব আলী এবং শিল্পী সহিদ কবীর। এছাড়া একই সাথে গত বছরের (২০২১) সম্মাননা প্রাপ্ত শিল্পী ও শিল্প ইতিহাসবিদ, বিশ্বভারতী বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক আর. শিব কুমার-এর হাতেও সম্মাননা স্মারক তুলে দেয়া হয়।

২৯ ডিসেম্বর ২০২২ বৃহস্পতিবার সকাল ১০টায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ড. মো. আখতারুজ্জামানের সভাপতিত্বে অনুষ্ঠিত এ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি এম.পি। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রো-উপাচার্য (প্রশাসন) অধ্যাপক ড. মুহাম্মদ সামাদ এবং প্রকৌশলী ময়নুল আবেদিন।

সম্মাননা প্রদান অনুষ্ঠান শেষে উদ্বোধন করা হয় লোকশিল্প মেলা যা গতবারের মতো এবছরও বাংলাদেশ লোকশিল্প ফাউন্ডেশনের সাথে যৌথভাবে আয়োজিত হয়।

জয়নুল মেলার মূল অংশে রয়েছে চারুকলা অনুষদের বিভিন্ন বিভাগের ছাত্র-ছাত্রীদের শিল্পকর্ম, যা সর্বসাধারণের জন্য সুলভ মূল্যে বিক্রি করা হয়। তিন দিনের এই মেলা খোলা থাকবে প্রতিদিন বেলা ১১টা থেকে সন্ধ্যা ৭টা পর্যন্ত।

চারুকলা অনুষদের ওসমান জামাল মিলনায়তনে Abanindranath and the Reimagining of the Arabian Nights শীর্ষক জয়নুল স্মারক বক্তৃতা অনুষ্ঠিত।

  • Uncategorized
  • Comments Off on চারুকলা অনুষদের ওসমান জামাল মিলনায়তনে Abanindranath and the Reimagining of the Arabian Nights শীর্ষক জয়নুল স্মারক বক্তৃতা অনুষ্ঠিত।

 

মার্কিন শিল্প-ইতিহাসবিদ ও আর্ট কিউরেটর মিস ওফেলিয়া লিয়ন-এর ” Art for Tolerance and Education” শীর্ষক বক্তৃতা প্রদান অনুষ্ঠিত।

  • Uncategorized
  • Comments Off on মার্কিন শিল্প-ইতিহাসবিদ ও আর্ট কিউরেটর মিস ওফেলিয়া লিয়ন-এর ” Art for Tolerance and Education” শীর্ষক বক্তৃতা প্রদান অনুষ্ঠিত।

: ১১ ডিসেম্বর ২০২২ রবিবার বেলা ১১টায় চারুকলা অনুষদের ওসমান জামাল মিলনায়তনে অনুষ্ঠিত হলো মার্কিন শিল্প-ইতিহাসবিদ ও আর্ট কিউরেটর মিস ওফেলিয়া লিয়ন-এর ” Art for Tolerance and Education” শীর্ষক বক্তৃতা অনুষ্ঠিত হয়েছে। উক্ত অনুষ্ঠানে অনুষদের সম্মানিত শিক্ষকবৃন্দ ও ছাত্রছাত্রীরা উপস্থিত ছিলেন।

কারুশিল্প বিভাগ ও সিবিআই দ্যা নেদারল্যান্ডস এর যৌথ ডিজাইন ডেভেলপমেন্ট ওয়ার্কশপ অনুষ্ঠিত

  • Uncategorized
  • Comments Off on কারুশিল্প বিভাগ ও সিবিআই দ্যা নেদারল্যান্ডস এর যৌথ ডিজাইন ডেভেলপমেন্ট ওয়ার্কশপ অনুষ্ঠিত

কারুশিল্প বিভাগ ও সিবিআই দ্যা নেদারল্যান্ডস এর যৌথ ডিজাইন ডেভেলপমেন্ট ওয়ার্কশপ অনুষ্ঠিত।

২৩ নভেম্বর ২০২২, বুধবার চারুকলা অনুষদের ওসমান জামাল মিলনায়তনে অনুষ্ঠিত হলো কারুশিল্প বিভাগ ও সিবিআই দ্যা নেদারল্যান্ডস এর যৌথ ডিজাইন ডেভেলপমেন্ট ওয়ার্কশপ। ওয়ার্কশপটি পরিচালনা করেন সিবিআই এর ডিজাইন বিশেষজ্ঞ রেমকো কেম্পার। দিনব্যাপী এ প্রোগ্রামে কারুশিল্প বিভাগের শিক্ষক-শিক্ষার্থী ছাড়াও বিভাগের প্রাক্তন শিক্ষার্থীরা অংশগ্রহণ করেন।

জয়নুল গ্যালারীতে শিল্পী রেজাউল করিম রিজন-এর একক প্রদর্শনী ‘কারূপ’ (২৭ নভেম্বর হতে ০১ ডিসেম্বর ২০২২পর্যন্ত)

  • Uncategorized
  • Comments Off on জয়নুল গ্যালারীতে শিল্পী রেজাউল করিম রিজন-এর একক প্রদর্শনী ‘কারূপ’ (২৭ নভেম্বর হতে ০১ ডিসেম্বর ২০২২পর্যন্ত)

জয়নুল গ্যালারি-২ এ শুরু হয়েছে “বার্জার এ্যাওয়ার্ড ফর ফ্যাকাল্টি অফ ফাইন আর্ট” প্রাপ্ত শিক্ষার্থীদের শিল্পকর্ম প্রদর্শনী

  • Uncategorized
  • Comments Off on জয়নুল গ্যালারি-২ এ শুরু হয়েছে “বার্জার এ্যাওয়ার্ড ফর ফ্যাকাল্টি অফ ফাইন আর্ট” প্রাপ্ত শিক্ষার্থীদের শিল্পকর্ম প্রদর্শনী

জয়নুল গ্যালারি-২ এ শুরু হয়েছে “বার্জার এ্যাওয়ার্ড ফর ফ্যাকাল্টি অফ ফাইন আর্ট” প্রাপ্ত শিক্ষার্থীদের শিল্পকর্ম প্রদর্শনী

: চারুকলা অনুষদের জয়নুল গ্যালারি-২ এ শুরু হয়েছে “বার্জার এ্যাওয়ার্ড ফর ফ্যাকাল্টি অফ ফাইন আর্ট” প্রাপ্ত শিক্ষার্থীদের সপ্তাহব্যাপী শিল্পকর্ম প্রদর্শনী।  ২০ নভেম্বর ২০২২ রবিবার জয়নুল গ্যালারি-২ এ উপস্থিত থেকে এ প্রদর্শনীর উদ্বোধন করেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের মাননীয় প্রো-উপাচার্য (প্রশাসন) অধ্যাপক ড. মুহাম্মদ সামাদ, এ ছাড়াও উপস্থিত ছিলেন চারুকলা অনুষদের ডিন অধ্যাপক নিসার হোসেন, বার্জার পেইন্টস বাংলাদেশ লিঃ এর ব্যবস্থাপনা পরিচালক জনাব রুপালি চৌধুরি, অনুষদের  ০৮টি বিভাগের চেয়ারম্যান ও শিক্ষকবৃন্দ। অনুষদের ০৭টি (অঙ্কন ও নির্মাণ বিষয়ক) বিভাগের বিএফএ ২০২০ শিক্ষাবর্ষের সেরা সাতজন শিক্ষার্থীর শিল্পকর্ম নিয়ে সপ্তাহব্যাপী এ প্রদশর্নী শেষ হবে আগামী ২৬ নভেম্বর ২০২২ বৃহস্পতিবার। গ্যালারি প্রতিদিন সকাল ১০ টা থেকে সন্ধ্যা ৬:৪৫ মিনিট পর্যন্ত খোলা থাকবে।

চারুকলা অনুষদে বার্জার এ্যাওয়ার্ড ফর ফ্যাকাল্টি অফ ফাইন আর্ট প্রদান অনুষ্ঠিত

  • Uncategorized
  • Comments Off on চারুকলা অনুষদে বার্জার এ্যাওয়ার্ড ফর ফ্যাকাল্টি অফ ফাইন আর্ট প্রদান অনুষ্ঠিত

চারুকলা অনুষদে বার্জার এ্যাওয়ার্ড ফর ফ্যাকাল্টি অফ ফাইন আর্ট প্রদান অনুষ্ঠিত

: ২০ নভেম্বর ২০২২ রবিবার চারুকলা অনুষদের ওসমান জামাল মিলনায়তনে অনুষ্ঠিত হলো বার্জার এ্যাওয়ার্ড ফর ফ্যাকাল্টি অফ ফাইন আর্ট প্রদান অনুষ্ঠান। পুরষ্কার প্রদান অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের মাননীয় প্রো-উপাচার্য (প্রশাসন) অধ্যাপক ড. মুহাম্মদ সামাদ, চারুকলা অনুষদের ডিন অধ্যাপক নিসার হোসেন, বার্জার পেইন্টস বাংলাদেশ লিঃ এর ব্যবস্থাপনা পরিচালক জনাব রুপালি চৌধুরি, অনুষদের  ০৮টি বিভাগের চেয়ারম্যান ও শিক্ষকবৃন্দ। অনুষ্ঠান শেষে চারুকলা অনুষদের ০৮টি বিভাগের বিএফএ ২০২০ শিক্ষাবর্ষের সেরা আটজন ছাত্রছাত্রীকে বার্জার এ্যাওয়ার্ড প্রদান করা হয়।

অনুষদের জয়নুল গ্যালারীতে চলছে শিল্পী নামিরাহ্ ফারজানার একক শিল্পকর্ম প্রদর্শনী ‘কারুকথন’

  • Uncategorized
  • Comments Off on অনুষদের জয়নুল গ্যালারীতে চলছে শিল্পী নামিরাহ্ ফারজানার একক শিল্পকর্ম প্রদর্শনী ‘কারুকথন’

জয়নুল গ্যালারিতে চলছে “বাংলাদেশের রিকশাচিত্র: উৎস অনুপ্রেরণা চর্চা“ শীর্ষক প্রদর্শনী

  • Uncategorized
  • Comments Off on জয়নুল গ্যালারিতে চলছে “বাংলাদেশের রিকশাচিত্র: উৎস অনুপ্রেরণা চর্চা“ শীর্ষক প্রদর্শনী

জয়নুল গ্যালারিতে চলছে “বাংলাদেশের রিকশাচিত্র: উৎস অনুপ্রেরণা চর্চা“ শীর্ষক প্রদর্শনী

২৭ সেপ্টেম্বর ২০২২ মঙ্গলবার সকাল ১০:৩০ টায় চারুকলা অনুষদের জয়নুল গ্যালারিতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের অঙ্কন ও চিত্রায়ণ বিভাগ এবং বাংলাদেশ লোক ও কারুশিল্প ফাউন্ডেশনের যৌথ উদ্যোগে “বাংলাদেশের রিকশাচিত্র: উৎস অনুপ্রেরণা চর্চা“ শীর্ষক প্রদর্শনী শুরু হয়েছে।

জয়নুল গ্যালারিতে আয়োজিত এ প্রদর্শনীর উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের মাননীয় প্রো-ভাইস চ্যান্সেলর (শিক্ষা) অধ্যাপক ড. এস এম মাকসুদ কামাল। এছাড়াও সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ লোক ও কারুশিল্প ফাউন্ডেশনের পরিচালক (অতিরিক্ত দায়িত্ব) জনাব বাবুল মিয়া, জনপ্রশাসন মন্ত্রণালয়ের বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা ড. আহমেদ উল্লাহ এবং চারুকলা অনুষদের ডিন অধ্যাপক নিসার হোসেন ও প্রকৌশলী ময়নুল আবেদিন।

বাংলাদেশ লোক ও কারুশিল্প ফাউন্ডেশনের উদ্যোগে গত ২০২১ সালের ডিসেম্বর মাসে আয়োজিত রিকশা পেইন্টিং ওয়ার্কশপে অংশগ্রহণকারী প্রখ্যাত রিকশা চিত্রকর এবং ছাত্রছাত্রীদের কাজের পাশাপাশি গত শতকের ৭০ দশক থেকে এ পর্যন্ত যেসব চারুশিল্পীরা রিকশাচিত্রের উপাদান নিয়ে নিজ নিজ সৃজনশীল কাজকে সমৃদ্ধ করেছেন তাঁদের কাজসহ মোট ৬৫টি শিল্পকর্ম এ প্রদর্শণীতে স্থান পেয়েছে। প্রদর্শনী চলবে  আগামী ০৩ অক্টোবর ২০২২, প্রতিদিন সকাল ১০টা থেকে বিকেল ৪ টা পর্যন্ত।

চারুকলা অনুষদের বিএফএ ১ম বর্ষের ওরিয়েন্টেশন অনুষ্ঠিত

  • Uncategorized
  • Comments Off on চারুকলা অনুষদের বিএফএ ১ম বর্ষের ওরিয়েন্টেশন অনুষ্ঠিত

চারুকলা অনুষদের বিএফএ ১ম বর্ষের ওরিয়েন্টেশন অনুষ্ঠিত

: ১লা সেপ্টেম্বর ২০২২ বৃহস্পতিবার সকাল ১১টায় অনুষদের ওসমান জামাল মিলনায়তনে অনুষ্ঠিত হয়েছে ২০২১-২০২২ প্রথম বর্ষ বিএফএ শ্রেণীর শিক্ষার্থীদের ওরিয়েন্টেশন। অনুষ্ঠানে নবাগত ছাত্রছাত্রীসহ অনুষদের ০৮টি বিভাগের সম্মানিত শিক্ষকবৃন্দ, অনুষদের ডিন অধ্যাপক নিসার হোসেন,  স্বনামধন্য শিল্পী অধ্যাপক রফিকুন নবী উপস্থিত ছিলেন। অনুষদের ০৮টি বিভাগের নবাগত ছাত্রদের ফুল দিয়ে বরণ করে নেন বিভাগের চেয়ারম্যান মহোদয়গণ।

চারুকলা অনুষদে “অনুভব : নতুন করে” শীর্ষক মানসিক স্বাস্থ্য বিষয়ক বক্তৃতা অনুষ্ঠিত

  • Uncategorized
  • Comments Off on চারুকলা অনুষদে “অনুভব : নতুন করে” শীর্ষক মানসিক স্বাস্থ্য বিষয়ক বক্তৃতা অনুষ্ঠিত

০৪  আগস্ট ২০২২ বৃহস্পতিবার সকাল ১১.৩০ টায় চারুকলা অনুষদের ওসমান জামাল মিলনায়তনে “অনুভব : নতুন করে” শীর্ষক মানসিক স্বাস্থ্য বিষয়ক একটি বক্তৃতা অনুষ্ঠিত হয়েছে। বক্তৃতা প্রদান করেন চারুকলা অনুষদের সাবেক শিক্ষার্থী আয়েশা জামান। উক্ত অনুষ্ঠানে অনুষদের সম্মানিত শিক্ষকবৃন্দসহ প্রায় শতাধিক ছাত্রছাত্রী উপস্থিত ছিলেন।  আয়েশা জামান মার্কিন যুক্তরাষ্ট্র প্রবাসী এবং মানসিক স্বাস্থ্য বিষয়ক বিভিন্ন পরামর্শ প্রদান করে থাকেন।

অধ্যাপক আজিজ শরাফী’র সচিত্র বক্তৃতা প্রদান অনুষ্ঠান।

  • Uncategorized
  • Comments Off on অধ্যাপক আজিজ শরাফী’র সচিত্র বক্তৃতা প্রদান অনুষ্ঠান।

MY EXPERIENCE IN TEACHING ART IN USA- অধ্যাপক আজিজ শরাফী’র সচিত্র বক্তৃতা প্রদান অনুষ্ঠান।

স্থান: ওসমান জামাল মিলনায়তন, চারুকলা অনুষদ, ঢাকা বিশ্ববিদ্যালয়

সময়: ২৫ জুলাই ২০২২ সোমবার বেলা: ১১টা

Resilience and Re-mobilization Towards World Heritage- শীর্ষক সেমিনার অনুষ্ঠিত

  • Uncategorized
  • Comments Off on Resilience and Re-mobilization Towards World Heritage- শীর্ষক সেমিনার অনুষ্ঠিত

২৩ জুলাই ২০২২ শনিবার, চারুকলা অনুষদের ওসমান জামাল মিলনায়তনে Resilience and Re-mobilization Towards World Heritage- শীর্ষক সেমিনার অনুষ্ঠিত হয়েছে। সেমিনারে বিভিন্ন  বিশ্ববিদ্যালয়ের ২০ জন ছাত্রছাত্রী অংশগ্রহণ করে এবং সেমিনারের শেষ চারুকলা অনুষদের ভাস্কর্য বিভাগে মাটি দিয়ে হাতে কলমে শিল্পকর্ম তৈরি করেন। সেমিনারটি ওয়ার্ল্ড হেরিটেজ ভলান্টিয়ার, চারুকলা অনুষদ ও ভাস্কর্য বিভাগের যৌথ আয়োজনে অনুষ্ঠিত হয়।

জয়নুল গ্যালারিতে CONCEPTUAL EXERCISE & EXECUTION: 2D TO 3D PAINTING শীর্ষক প্রদর্শনী চলছে

  • Uncategorized
  • Comments Off on জয়নুল গ্যালারিতে CONCEPTUAL EXERCISE & EXECUTION: 2D TO 3D PAINTING শীর্ষক প্রদর্শনী চলছে

২০ জুলাই ২০২২ বুধবার চারুকলা অনুষদের জয়নুল গ্যালারিতে শুরু হয়েছে CONCEPTUAL EXERCISE & EXECUTION: 2D TO 3D PAINTING শীর্ষক প্রদর্শনী। প্রদর্শর্নীর উদ্বোধন করেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের মাননীয় প্রো-ভাইস চ্যান্সেলর (শিক্ষা) অধ্যাপক ড. এ এস এম মাকসুদ কামাল। এছাড়াও প্রদর্শনীর উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য রাখেন যুক্তরাষ্ট্রের ওয়াশবার্ন ইউনিভার্সিটির অধ্যাপক আজিজ শরাফী, চারুকলা অনুষদের ডিন অধ্যাপক নিসার হোসেন, অঙ্কন ও চিত্রায়ন বিভাগের চেয়ারম্যান শিল্পী অধ্যাপক শেখ আফজাল হোসেন । অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বরেন্য শিল্পী অধ্যাপক রফিকুন নবী। আগামী ২৬ জুলাই ২০২২ পর্যন্ত প্রদর্শনী খোলা থাকবে প্রতিদিন সকাল ১১ টা থেকে রাত ৮ টা পর্যন্ত।

চারুকলা অনুষদের উদ্যোগে “আসুন বন্যার্তদের পাশে দাড়াই” শীর্ষক আর্টক্যাম্প অনুষ্ঠিত

  • Uncategorized
  • Comments Off on চারুকলা অনুষদের উদ্যোগে “আসুন বন্যার্তদের পাশে দাড়াই” শীর্ষক আর্টক্যাম্প অনুষ্ঠিত

শিল্পগুরু সফিউদ্দীন আহমেদ-এর জন্মশতবার্ষিকী উদযাপন

  • Uncategorized
  • Comments Off on শিল্পগুরু সফিউদ্দীন আহমেদ-এর জন্মশতবার্ষিকী উদযাপন

বাংলাদেশের আধুনিক শিল্পকলা ও ছাপচিত্রের অঙ্গনে পরম শ্রদ্ধাভাজন শিল্পগুরু সফিউদ্দীন আহমেদ-এর জন্মশতবার্ষিকী  উদযাপন উপলক্ষে ২৩ জুন বৃহস্পতিবার সকাল ১০ টায় শিল্পীর সমাধিতে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে শুরু হয়েছে। সকাল ১১টায় অনুষদের ওসমান জামাল মিলনায়তনে শিল্পগুরুর শিল্প সাধনা বিষয়ে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এছাড়াও “পরম্পরায় ছাপচিত্র” শীর্ষক প্রদর্শনী চারুকলা অনুষদের জয়নুল গ্যালারিতে অনুষ্ঠিত হচ্ছে। প্রদর্শনী উদ্বোধন করেন বরেন্য শিল্পী অধ্যাপক রফিকুন নবী। দুই দিনব্যাপী অনুষ্ঠানে ২৪ জুন শুক্রবার অনুষদের বকুলতলায় সাংস্কৃতিক অনুষ্ঠান ও সম্মাননা প্রদান ও অন্যান্য আয়োজনের মধ্যদিয়ে শেষ হবে।

শিল্পাচার্য জয়নুল আবেদিন এর মৃত্যুবার্ষিকীতে চারুকলা অনুষদের শ্রদ্ধাঞ্জলি

  • Uncategorized
  • Comments Off on শিল্পাচার্য জয়নুল আবেদিন এর মৃত্যুবার্ষিকীতে চারুকলা অনুষদের শ্রদ্ধাঞ্জলি

২৮ মে ২০২২ শনিবার সকাল ১০ টায় শিল্পাচার্য জয়নুল আবেদিন এর মৃত্যুবার্ষিকীতে চারুকলা অনুষদের পক্ষ থেকে শ্রদ্ধাঞ্জলি জ্ঞাপন। এছাড়াও শিল্পীর সমাধিতে অনুষদের ০৮টি বিভাগ, বিভিন্ন ব্যক্তি ও প্রতিষ্ঠানের পক্ষ থেকে শ্রদ্ধা জানানো হয়।

শিল্পগুরু সফিউদ্দিন আহমেদ এর দশম মৃত্যূবার্ষিকীতে চারুকলা অনুষদের শ্রদ্ধা জ্ঞাপন

  • Uncategorized
  • Comments Off on শিল্পগুরু সফিউদ্দিন আহমেদ এর দশম মৃত্যূবার্ষিকীতে চারুকলা অনুষদের শ্রদ্ধা জ্ঞাপন

২০ মে ২০২২ শুক্রবার,শিল্পগুরু সফিউদ্দিন আহমেদ এর দশম মৃত্যূবার্ষিকীতে শিল্পীর সমাধিতে শ্রদ্ধাঞ্জলি জ্ঞাপন করেন চারুকলা অনুষদের ডিন অধ্যাপক নিসার হোসেন, অনুষদের বিভাগের চেয়ারম্যান এবং শিক্ষকবৃন্দ, শিল্পীর পরিবার, বিভিন্ন ব্যক্তি ও সংগঠন।