শিল্পাচার্যের জন্মবার্ষিকী উপলক্ষে চারুকলা অনুষদে সেমিনার ও প্রদর্শনী অনুষ্ঠিত

শিল্পাচার্যের জন্মবার্ষিকী উপলক্ষে চারুকলা অনুষদে সেমিনার ও প্রদর্শনী অনুষ্ঠিত

  • Uncategorized
  • Comments Off on শিল্পাচার্যের জন্মবার্ষিকী উপলক্ষে চারুকলা অনুষদে সেমিনার ও প্রদর্শনী অনুষ্ঠিত

: বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে ২৯ ডিসেম্বর ২০২৫ ঢাকা বিশ্ববিদ্যালয় চারুকলা অনুষদে শিল্পাচার্য জয়নুল আবেদিনের ১১১তম জন্মবার্ষিকী অনুষ্ঠিত হয়েছে। শিল্পাচার্যের সমাধিতে পুষ্পস্তবক অর্পণ, অনুষদের শিক্ষকবৃন্দের শিল্পকর্ম প্রদর্শনী, সেমিনার প্রভৃতি। ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. নিয়াজ আহমদ খান অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন।চারুকলা অনুষদের ডিন অধ্যাপক ড. মো. আজহারুল ইসলাম শেখের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রো-ভাইস চ্যান্সেলর (প্রশাসন) অধ্যাপক ড. সায়মা হক বিদিশা, প্রো-ভাইস চ্যান্সেলর (শিক্ষা) অধ্যাপক ড. মামুন আহমেদ ও প্রক্টর অধ্যাপক সাইফুদ্দীন আহমদ বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। এর আগে উপাচার্য জয়নুল গ্যালারিতে শিল্পকর্ম প্রদর্শনীর উদ্বোধন করেন। শিল্পাচার্য জয়নুল আবেদিনের জন্মবার্ষিকী উপলক্ষ্যে ওসমান জামাল মিলনায়তনে সেমিনার আয়োজন করা হয়। চারুকলা অনুষদের ডিন অধ্যাপক ড. মো. আজহারুল ইসলাম শেখের সভাপতিত্বে সেমিনারে প্রাচ্যকলা বিভাগের অনারারি অধ্যাপক ড. আব্দুস সাত্তার প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। স্মারক বক্তৃতা প্রদান করেন শিল্পকলার ইতিহাস বিভাগের চেয়ারম্যান ড. শেখ মনির উদ্দিন। আলোচনায় অংশ নেন গ্রাফিক ডিজাইন বিভাগের সহযোগী অধ্যাপক রেজা আসাদ আল হুদা অনুপম।